জন্মদগ্ধা চলমান

আমার হত্যাকারী কে? আমার জন্ম লাহোরের একটি চিরাচরিত মহল্লায়। আমার বসবাস ছিল সংকীর্ণ, অন্ধকারাচ্ছন্ন এবং আঁকাবাঁকা গলিগুলোর মধ্যে একটি তিনতলা বাড়িতে। সেই বাড়ির তিনটি তলার পাঁচটি ঘরে তিনটি পরিবার বাস করত। নিচের দুটো কক্ষ ছিল খলিফাজীর দখলে। যার মধ্যে দেড় কামরায় থাকত তার পরিবার এবং বাকি অর্ধেক কক্ষের মাঝখানে কয়েকটি চৌকি পেতে তিনি তার ভাঙা…