মৃত্যুক্ষুধা
পুতুল-খেলার কৃষ্ণনগর। যেন কোন খেয়ালি খেলাশেষের ভাঙা খেলাঘর। খোকার চলে-যাওয়া পথের পানে জননির মতো চেয়ে আছে – খোকার খেলার পুতুল সামনে নিয়ে। এরই একটিরে চাঁদ-সড়ক। একটা গোপন ব্যথার মতো করে গাছ-পালার আড়াল টেনে রাখা। তথাকথিত নিম্নশ্রেণির মুসলমান আর ‘ওমান কাত্লি’ (রোমান ক্যাথলিক) সম্প্রদায়ের দেশি কনভার্ট ক্রিশ্চানে মিলে গা-ঘেঁষাঘেঁষি করে থাকে এই পাড়ায়। এরা যে খুব…


