হৃদস্পন্দনে তুমি চলমান
হাসপাতালের করিডরে ভারী বুটের শব্দ শোনা গেল। মুহূর্তেই সেখানে উপস্থিত সবার মধ্যে নেমে এল পিনপতন নীরবতা। একই সঙ্গে সবার দৃষ্টি ঘুরে গেল আগন্তুকের দিকে। লোকটির মুখজুড়ে প্রচণ্ড ক্রোধের ছাপ। চোখে যেন পৃথিবীর সমস্ত ভয়ংকরতা জমাট বেঁধেছে। কপালে অসংখ্য ভাঁজ, আর গভীর সবুজ চোখ দুটো এমন ভয়ংকর দৃষ্টিতে জ্বলছিল যে, এই মুহূর্তে তার চোখের দিকে তাকানোর…


