প্রাণ পেয়েছে প্রশান্তি

প্রাণ পেয়েছে প্রশান্তি সমাপ্ত

পর্ব: ৩০ (শেষ পর্ব, দ্বিতীয় অংশ)
« <
/ 29
> »

“হাত ছাড়ো!”

আফতাব গর্জে উঠলেন।

জিশান ঠোঁটে বিদ্রূপের হাসি ফুটিয়ে মালিকার হাত ছেড়ে দিল। মালিকা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল।

“তুমি ঠিক আছ তো?” কানওয়াল তাকে বুকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল।

“খানম, মালিকাকে ভেতরে নিয়ে যান।” সামান্য মাথা ঝুঁকিয়ে বললেন আফতাব।

কানওয়াল এক মুহূর্তও দেরি করল না। মালিকার হাত ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তবে যাওয়ার আগে একবার পেছন ফিরে জিশানের দিকে তাকাতে ভুলল না। জিশানও তার দিকেই তাকিয়ে ছিল। কানওয়াল দৃষ্টির আড়ালে চলে যাওয়া পর্যন্ত একবারের জন্যও চোখ ফেরাল না সে। বিষয়টি আফতাবের নজর এড়াল না।

✓ গল্পন্যাস দ্বারা পরীক্ষিত

এক্সাক্ট বয়স জানতে চান? মাস-সপ্তাহ-দিন, ঘণ্টা ও সেকেন্ডসহ! কিংবা কত বছর ঘুমিয়ে কাটিয়েছেন? কতটি শ্বাস নিয়েছেন? পরবর্তী জন্মদিন কতদিন পর?

শুধু জন্ম তারিখ বসান, আর দেখুন ম্যাজিক!

ম্যাজিক টুল ব্যবহার করুন →

“মনে হচ্ছে, মেয়েকে খুব আদর-যত্নে বড় করেছেন?” এবার তার কণ্ঠে কিছুটা গাম্ভীর্য থাকলেও স্বর ছিল নির্বিকার।

“মালিকা তোমার সঙ্গে কীভাবে…?”

আফতাব এগিয়ে এসে তার সামনে দাঁড়ালেন। মামা-ভাগনে মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের চোখে চোখ রাখল।

এক মুহূর্তের জন্য আফতাবের ভীষণ ইচ্ছে হলো এগিয়ে গিয়ে জিশানকে বুকে জড়িয়ে ধরেন। যা-ই ঘটুক, সে তো তাঁর বোনের ছেলে। তাঁর আদরের ছোট বোনের সন্তান। কিন্তু পরিস্থিতি তাঁকে সেই স্নেহ প্রকাশের সুযোগ দিল না। চাইলেও তিনি জিশানকে বুকে টেনে নিতে পারলেন না।

অন্যদিকে জিশানের বুকও যেন আপনজনের টানে ছুটে যেতে চাইছিল। আফতাবের মধ্যে সে নিজের মায়ের মুখচ্ছবি দেখতে পেল। যেন মায়ের পরিচিত সুবাস ভেসে এল তাঁর কাছ থেকে। কিন্তু সেও আফতাবের মতো বুকের ওপর পাথর চাপা দিয়ে নির্বিকার মুখে দাঁড়িয়ে রইল।

“মিনহা আপু, কী হয়েছে? আপনি এখনো জেগে আছেন কেন?”

ঘুম ভেঙে আয়েশা দেখল, গভীর রাতেও মিনহা জেগে বসে আছে। আধোঘুম চোখে বোনের দিকে তাকিয়ে সেও উঠে বসল।

পর্ব: ১৪

মেহেন্দির অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকেই সবাই রাত জেগে গল্পগুজব আর আড্ডায় মেতে ছিল। কেউ ঘরের ভেতরে, কেউ বাইরে বসে আনন্দ করছিল। পুরুষেরা ছিল মেহমানখানা আর ডেরায়। তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানগুলোতে রাত গভীর হওয়া পর্যন্ত এমন আনন্দ-উৎসব চলত।

« <
/ 29
> »