প্রণয়পত্র

প্রণয়পত্র চলমান

পর্ব: ২৬ 
« <
/ 26
> »

সম্বল মৃদু স্বরে জবাব দিল, “জি?”

শায়ান গম্ভীর মুখে বলল, “অনুষ্ঠান শেষ হলেই সোজা ঘরে চলে যাবে। তৈরি হয়ে থাকবে। আগামীকাল ভোর পাঁচটায় আমাদের শহরের উদ্দেশে রওনা হতে হবে।”

সম্বল শুধু বলল, “ঠিক আছে।”

এই মুহূর্তে তার এতটুকু সাহসও হচ্ছিল না যে, পাল্টা জিজ্ঞেস করবে, এত তাড়াহুড়োর কী আছে? এখনই শহরে যাওয়ার প্রয়োজন কেন? ওলিমার অনুষ্ঠান তো আরও দুদিন পরে!

শায়ান আবার বলল, “আর শোনো! আম্মা খানম, অর্থাৎ খান বেগম, যদি কিছু জানতে চান, তাহলে বলে দেবে তোমার সামনে পরীক্ষা। বিশ্ববিদ্যালয় থেকে আর ছুটি নেওয়া সম্ভব নয়।”

কথাটা বলতে বলতে সে সামনের দিকে তাকিয়েই আরেকটি নির্দেশ জারি করল।

✓ গল্পন্যাস দ্বারা পরীক্ষিত

এক্সাক্ট বয়স জানতে চান? মাস-সপ্তাহ-দিন, ঘণ্টা ও সেকেন্ডসহ! কিংবা কত বছর ঘুমিয়ে কাটিয়েছেন? কতটি শ্বাস নিয়েছেন? পরবর্তী জন্মদিন কতদিন পর?

শুধু জন্ম তারিখ বসান, আর দেখুন ম্যাজিক!

ম্যাজিক টুল ব্যবহার করুন →

সম্বল আপত্তি জানাতে গিয়ে বলল, “কিন্তু আমি তো পড়াশোনা ছেড়ে…”

কথা শেষ করার আগেই শায়ান ধমকে উঠল, “বেশি বুদ্ধি খাটানোর দরকার নেই। যতটুকু বলেছি, ঠিক ততটুকুই করবে।”

সম্বল এবার সাহস করে বলল, “কিন্তু হাভেলির সবাই তো জানে, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। এখন এসব বললে সবাই প্রশ্ন করবে।”

তার কথা শুনে শায়ানের কপালে ভাঁজ পড়ল।

সে বিরক্তি নিয়ে বলল, “হাভেলির লোকেরা তো তখনও প্রশ্ন করবে, যখন নতুন বউকে বিয়ের প্রথম দিনেই একা একা ঘুরে বেড়াতে দেখবে। কারণ আমি তো আগামীকাল সকালেই শহরে চলে যাব। এরপর এখানে একা থাকতে হবে তোমাকে। শখ করে থেকো!”

কথাটা বলেই সে বিরক্তিতে মাথা ঝাঁকাল।

সম্বল কাতর কণ্ঠে বলল, “তাহলে আমাকে বিয়ে করলে কেন, যদি এসবই করার ছিল?”

তার মুখে তখন অদ্ভুত এক হাসি ফুটে উঠল।

শায়ান একটু ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বলল, “খুব শিগগিরই জানতে পারবে, প্রিয়তমা।”

নিজের হাতের ওপর শায়ানের শক্ত মুঠোর চাপ অনুভব করতেই সম্বলের সারা শরীরে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। সে আর কোনো কথা বাড়াল না। নীরব থাকাকেই নিরাপদ মনে করল। অন্তত এটুকু সে বুঝে গিয়েছিল, এই মানুষটির সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই।

“মাশাআল্লাহ! মাশাআল্লাহ! নজর না লাগুক! একেবারে চাঁদের টুকরো মনে হচ্ছে! খান বেগম তাঁর রাজপুত্রের জন্য কী সুন্দর বউ খুঁজে এনেছেন!”

মঞ্চে উঠে এক মহিলা সম্বলের ঘোমটা সামান্য সরিয়ে তার মুখ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন। তারপর বধূর মাথায় হাত বুলিয়ে নজর কাটিয়ে দিলেন। সম্বলও মৃদু হাসল।

পর্ব: ৩

শায়ান নিচু স্বরে বিরক্তি মিশিয়ে ব্যঙ্গ করে বলে উঠল, “চাঁদের টুকরো! হুঁ! এই বোকা মেয়েটিকে দেখার পর চাঁদের গায়ে দাগ আছে বলাটাই বরং বেশি মানানসই।”

« <
/ 26
> »